AL MARKAJ GIRLS CAMPUS

ভর্তি নির্দেশিকা ও শর্তাবলী

নতুন শিক্ষার্থীদের জন্য ভর্তি সংক্রান্ত সকল নীতিমালা ও পদ্ধতি

ভর্তির শর্তাবলী

  • সকল শিক্ষার্থীকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী হতে হবে।
  • অধ্যয়নকালে রাজনৈতিক সংগঠন বা এর কোন অংগ সংগঠনের সাথে জড়িত থাকতে পারবে না।
  • ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে।
  • কেন্দ্রীয় পরীক্ষার পরবর্তী জামায়াত সমূহের ক্ষেত্রে প্রশংসা পত্র ও একাডেমীক ট্রান্সক্রিপ্টের মূল কপি অবশ্যই জমা দিতে হবে।
  • আমল, আক্বীদা, আখলাক, ইত্যাদি সকল ক্ষেত্রে মাদরাসার আদর্শ গ্রহণে আগ্রহী হতে হবে।
  • মাদরাসা কর্তৃপক্ষের ধার্যকৃত ফিসমূহ পরিশোধের সামর্থ্য থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • শিক্ষার্থীর জন্ম সনদ এর ফটোকপি
  • পিতা মাতার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি
  • শিক্ষার্থীর সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি

ভর্তি প্রক্রিয়া

  • শিক্ষার্থী অনলাইন থেকে ভর্তি ফরম পূরণ করবে অথবা মাদ্রাসা অফিস থেকে ফরম সংগ্রহ করে পূরণ করবে।
  • ওয়েবসাইটে উল্লেখিত নির্দিষ্ট কাগজগুলো এবং শিক্ষার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ফর্মের সঙ্গে সংযুক্ত করবে।
  • যেই শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক সেই শ্রেণীর জন্য নির্ধারিত কিতাবের উপর পরীক্ষা দিতে হবে।
  • পরীক্ষায় উত্তীর্ণ হলে মাদ্রাসা নির্ধারিত স্থানে নির্দিষ্ট ভর্তি ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে।
  • নির্দিষ্ট ফি জমা দেওয়ার পর অবশ্যই সেখান থেকে মানি রিসিট সংগ্রহ করবে যা পরবর্তীতে হোস্টেলে অথবা ক্লাসে অবস্থান কালীন সময় দেখাতে হবে।

ভর্তি ফি এর বিবরণ

একাডেমিক ভর্তি ফি

ফর্ম বাবদ ৳ ২০০
ভর্তি ফি ৪৫০০

আবাসিক ভর্তি ফি

আবাসন ফি ৩০০০
মাসিক বোর্ডিং ফি ৪৫০০
পাঠাগার ফি ২৫০
উন্নয়ন ফি ২৫০