অটোম্যানরা মুসলমানদের হৃদয়ে এবং পৃথিবীর ইতিহাসে বেঁচে থাকবে দুইটা কারণে
এক: তাদের পাঁচশত বছরের রাজত্ব, গৌরবময় বিজয়, বীরত্বগাথা ইতিহাস, প্রজ্ঞাপণ্য সম্রাজ্য পরিচালনার এবং তাদের সম্রাটদের ব্যক্তিত্বের প্রভাব
দুই: সুলতান মুহাম্মদ আল ফাতিহ কর্তৃক কনস্টান্টিনোপল বিজয় যা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ভবিষ্যৎ বাণী
কনস্টান্টিনোপল এমন একটি জায়গা আট শতাব্দী যাবত যেটা বিজয় করা ছিল মুসলমান সেনাপতিদের একটি স্বপ্ন। এই জায়গাটা এতটাই অপ্রতিরোধ্য ছিল প্রত্যেক সেনাপতি প্রত্যেকবার পরাজয় বরণ করে ফিরে আসতো
৬ এপ্রিল - ২৯ মে ১৪৫৩ খ্রিষ্টাব্দে ইতিহাসের নতুন মোড়ক উন্মোচন করলেন সুলতান দ্বিতীয় মুহাম্মদ অর্থাৎ সুলতান মুহাম্মদ আল ফাতিহ রহ.
পৃথিবীর মানচিত্রে যতদিন পর্যন্ত কনস্টান্টিনোপল(বর্তমান আয়া সোফিয়া মসজিদ) থাকবে এবং যতদিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া হবে ততদিন পর্যন্ত সুলতান মুহাম্মদ আল ফাতিহ মুসলমানদের হৃদয়ে এবং পুরো বিশ্ববাসীর হৃদয়ে জীবিত থাকবেন
সুলতান মোহাম্মদ আল ফাতিহ কে অঘুজদের রীতি অনুসারে ফাতিহ সুলতান মেহমেদ খাঁন বলা হয়।