পবিত্র কুরআন আল্লাহ তায়ালার বাণী, যা মানবজাতির জন্য হেদায়াত হিসেবে নাজিল হয়েছে। হিফজে কুরআন অর্থ হলো কুরআনকে মুখস্থ করে সংরক্ষণ করা,এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ।
আমাদের মাদ্রাসার হিফজ বিভাগে ছাত্রীদের জন্য একটি সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ রয়েছে। এখানে নিয়মিত পড়া, শুদ্ধ তিলাওয়াত এবং ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে তারা ধীরে ধীরে হিফজ সম্পন্ন করে। আমি একজন হিফজ বিভাগের শিক্ষিকা হিসেবে চেষ্টা করি যেন ছাত্রীরা সহজভাবে বুঝতে পারে, নিয়মিত পড়ায় আগ্রহী হয় এবং ধৈর্যের সাথে হিফজ চালিয়ে যেতে পারে।
যারা কুরআন হিফজ করে, তারা আল্লাহর বিশেষ মর্যাদাপ্রাপ্ত বান্দা হিসেবে গণ্য হয়। হাদিসে এসেছে কিয়ামতের দিন হাফেজে কুরআনকে বিশেষ সম্মান দেওয়া হবে।
হিফজ একটি ধৈর্য, সময় ও আন্তরিকতার কাজ। তাই শিক্ষক ও ছাত্রীর সম্মিলিত চেষ্টা ছাড়া এটি সহজ নয়।
আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত কুরআন শুধু মুখস্থ করা নয়, বরং তার শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করা।
নওশিন শারিকা নিহা