AL MARKAJ GIRLS CAMPUS

আমাদের ইতিহাস

জ্ঞান, চরিত্র ও সেবার পথযাত্রা

শুভেচ্ছা বার্তা

আল-মারকায বালিকা শাখা একটি নারী কেন্দ্রিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যা নারীদের দ্বীনি শিক্ষাকে আরো উচ্চতর স্থানে পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমাদের চেষ্টা এবং আল্লাহ তায়ালার সাহায্য নিয়ে আমরা অবিরাম সামনের দিকে এগিয়ে চলছি।

প্রতিষ্ঠার ইতিহাস

২০২২ সালের অন্তিম প্রহরে মাত্র দু’জন ছাত্রীকে নিয়ে আমাদের এই পথচলার সূচনা। অতি অল্প সময়ের মধ্যেই মুরব্বিয়ানে কেরামের স্নেহময় দিকনির্দেশনা ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক পরামর্শ এবং মহানুভব উদ্যোগের বরকতে আল-মারকায আজ শিক্ষার্থীদের এক সমৃদ্ধ ও আপন পরিবারের রূপ ধারণ করেছে।

অগ্রযাত্রা

সূচনা লগ্ন থেকে আল্লাহর অশেষ মেহেরবানীতে আমাদের এই পথচলা কখনো থেমে যায়নি। প্রথমে নূরানী বিভাগ, পরবর্তীতে হিফজুল কুরআন বিভাগ এবং বর্তমানে কিতাব বিভাগের মুতাওয়াসসিতা দ্বিতীয় বর্ষ (মাধ্যমিক) পর্যন্ত শিক্ষাকার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে। পাশাপাশি প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানও ধাপে ধাপে চালু করা হয়েছে। আল্লাহ তাআলার সাহায্যে আমরা এই প্রতিষ্ঠানকে ভবিষ্যতে মাস্টার্স পর্যায় তথা দাওরায়ে হাদিস পর্যন্ত উন্নীত করার প্রত্যাশা রাখি।

মাইলফলকসমূহ

2022

প্রতিষ্ঠা

২ ছাত্রী নিয়ে যাত্রা শুরু

প্রতিষ্ঠা
2024

কিতাব বিভাগ কার্যক্রম

উচ্চ মাধ্যমিক স্তর চালু

কিতাব বিভাগ কার্যক্রম
2025

নতুন ক্যাম্পাস উদ্বোধন

আধুনিক সুবিধাসম্পন্ন ভবন

নতুন ক্যাম্পাস উদ্বোধন

আমাদের দৃষ্টি

একটি জ্ঞানভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে নারী শিক্ষার প্রসার ঘটানো এবং দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরি করা।

আমাদের লক্ষ্য

দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষার সমন্বয়ে, মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ আদর্শ ছাত্রীদের মনন ও মস্তিষ্কে দৃঢ়ভাবে গেঁথে দেওয়াই আমাদের লক্ষ্য।

প্রতিষ্ঠাতার বাণী
Founder
প্রতিষ্ঠাতার বাণী

প্রতিষ্ঠাতার বাণী

আলহামদুলিল্লাহ।
আল্লাহর অশেষ মেহেরবানীতে আল-মারকায বালিকা শাখা প্রতিষ্ঠা করার তৌফিক হয়েছে; যেখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষাকেও সমান হারে গুরুত্ব দেওয়া হয়। আমাদের উদ্দেশ্য—আমাদের মেয়েরা যেন দ্বীনি শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষায়ও সমান পারদর্শী হয়ে উঠতে পারে।

প্রতিষ্ঠাতার বাণী